কোড স্যামুরাই চ্যাম্পিয়ন এক্সপুরি

৩ নভেম্বর, ২০১৯ ১৯:১২  
কোড স্যামুরাই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ডিইউ এক্সপুরি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের উিইউ স্প্রিংবুকস দল এবং তৃতীয় হয়েছে খুলনা প্রকৌশলও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ম্যাঞ্জারো দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্জার কোম্পানি( বিজেআইটি) এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হ্যাকাথনের আয়োজন করা হয়। সর্বমোট ২৫টি স্বায়ত্বশাসিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে ১৮৭টি দল প্রাথমিক বাছাই পর্বে আবেদন করেন।বাছাই পর্বের পর নির্বাচিত ৩৪ টি দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যা টানা ৩০ ঘন্টাব্যাপী চলে। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নওকি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, জাপান বহুমুখী বাণিজ্য সংস্থা – জেট্রো এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি অ্যান্ডো এবং বুয়েট এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ প্রমুখ উপস্থিথ ছিলেন।